শার্শায় “জাতীয় মৎস্য সপ্তাহ”- ২০২৫ এর শুভ উদ্বোধণ

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এমন প্রতিপাদ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় যশোর জেলার শার্শা উপজেলায় উদ্বোধণ হলো “জাতীয় মৎস্য সপ্তাহ”- ২০২৫। উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর,শার্শা,যশোর’র উদ্যোগে মৎস সপ্তাহ-২০২৫ উদযাপণ করা হয়। এ উপলক্ষ্যে দিনের কর্মসূচিতে র‍্যালী, মৎস্য পদক প্রদান, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

সোমবার(১৮ আগষ্ট) সকাল ১০টার দিকে মৎস চাষীদের সহকারে উপজেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন,শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান এবং উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা পলাশ বালা। র‍্যালি টি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বেনাপোল-যশোর মহাসড়কের প্রধান প্রধান স্থান প্রদক্ষিন শেষে পরিষদের অডটরিয়াম কমপ্লেক্সে এসে শেষ হয়।

অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন র‍্যালি তে অংশ গ্রহণকারী মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুধীবৃন্দ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইউএনও ডা. কাজী নাজিব হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৎস কর্মকর্তা পলাশ বালা।

বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবস- উপলক্ষে ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ হিসেবে সম্মাননা পেয়েছেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী বিশ্বাস। দেশের আমিষের চাহিদা পূরণে তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করছেন; পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন।

এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি সরকারের রাজস্ব আয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

পরে,উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।