সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়া রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মীর কাওসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিন্নাহার বিথী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি সড়ক র‍্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করা হয়।