সরাইলেএক নারী মা’দক ব্যবসায়ীকে ৩ মাসের জেল’ জরিমানা

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলা কালিকচ্ছ বাজার এলাকায় মা’দক বি’ক্রির অপ’রাধে সুমী বেগম নামে এক নারীকে তিন মাসের বিনা’শ্রম কা’রাদ’ণ্ড ও অর্থ দ’ণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলা কালিকচ্ছ জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী সুমী বেগম।

বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে এ দ’ণ্ড দেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।

সংবাদ পেয়ে, সরাইল উপজেলা নির্বাহী অফিসা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ঘটনাস্থলে পৌঁছে মাদক বিক্রিও সেবনের দায়ে সুমী বেগমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারনির ২১ ধারা মোতাবেক তাকে ৫ শত টাকা জরিমানা ও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

পরে সরাইল থানা পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।আদালত সূত্রে ও এলাকাবাসী জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী সুমী বেগম দীর্ঘদিন যাবত মা’দক ব্যবসা করে আসছেন। তার স্বামীও এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

দমঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মা’দক বি’ক্রির সময়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহ এলাকাবাসী সুমী বেগমকে হাতেনাতে আ’টক করে পুলিশের কাছে সো’পর্দ করেন।

পরে তিনি মা’দক বি’ক্রির কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মোশারফ হোসাইন,বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, সরাইল থানার এস আই ইউনুছ, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, কালিকচ্ছ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মালিক সহ এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বীরা ও গণমাধ্যম কর্মীরা।

এমরান বলেন, সরাইল প্রশাসন ও মিডিয়াকে কালীকচ্ছ ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ।দোয়া ও শুভকামনা রইল আপনাদের জন্য।