জুলাই গণঅভ্যুত্থানে নিহত সরাইলের শহীদের স্মরণে বৃক্ষরোপণ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শনিবার (১৯ জুলাই)সকালে সরাইল উপজেলা পরিষদ চত্বরে শহীদের স্মৃতি রক্ষার্থে অফিস প্রাঙ্গণে ১২ টি গাছের চারা রোপণ করা হয়েছে।

শহীদদের স্মরণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও মুক্তিযোদ্ধা সহ সকল শিক্ষকবৃন্দ।