সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ , ১৭ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।