
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ জুন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান।
আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
কর্মশালায় জানা যায়, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের হয়েছে ২ হাজার ৮২ টি। এ মধ্যে ৯৬.৪৯ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে ৪ কোটি ৯২ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...