
খাগড়াছড়িতে বলী সংগঠনের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বলী খেলা। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় মর্ম সিংহ ত্রিপুরার সভাপতিত্বে খেলাটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আয়োজক কমিটির সভাপতি মর্ম সিংহ ত্রিপুরা জানান, এবারের প্রতিযোগিতায় খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল থেকে পুরুষ বিভাগে ২৪ জন এবং নারী বিভাগে ১৪ জনসহ মোট ৩৮ জন বলী অংশগ্রহণ করেন।
পুরুষ বিভাগে কুমিল্লার বাঘা মো. শরীফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন মো. রাশেদ মাল। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন খাগড়াছড়ি সদরের পাহাড়ি কন্যা মাশিনুর মারমা।

খেলা শেষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি ও নগদ অর্থ তুলে দেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এখানে একসাথে বসবাস করি। ভবিষ্যতে স্থানীয়দের সঙ্গে মিলে আরও বৃহৎ পরিসরে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ অন্যান্য প্রশাসনিক ও গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...