কমলগঞ্জে লাউয়াছড়ায় ডাকাতি: নগদ টাকাসহ আরও এক ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ৬ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় চুনারুঘাট থেকে আরও এক ডাকাত সবুজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করা নগদ ১২,১৮০ টাকা।

৩১ মে রাতে ১০-১৫ জনের ডাকাত দল গাছ ফেলে যানবাহন থামিয়ে চালক-যাত্রীদের মারধর করে মোবাইল, টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে। বৃষ্টির মধ্যে প্রায় ২৫ মিনিট চলে ডাকাতি।

পুলিশের তথ্য অনুযায়ী, সবুজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ২০২২ সালের লাউয়াছড়া ডাকাতির মামলায়ও সে স্বীকারোক্তি দিয়েছিল।

এ পর্যন্ত ৪ ডাকাত গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে ৭টি মোবাইল, একটি সিএনজি ও নগদ টাকা। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।