রাজবাড়ীতে ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদী‌ থেকে ৩ যা‌ত্রীকে জী‌বিত উদ্ধার

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ৬ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মাসুদ রেজা শিশির: মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ পদ্মা নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় ল‌ঞ্চে‌র তিনজন যাত্রী নদীতে পড়ে যায়। প‌রে স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিস তা‌দের উদ্ধার ক‌রে পা‌ড়ে নি‌য়ে আসে।

শুক্রবার পদ্মা নদীর দৌলত‌দিয়া ৬ নম্বর ফে‌রি ঘা‌টের অদূরে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ডে এ ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

আহতরা হ‌লেন- য‌শোর জেলার পাটবা‌ড়িয়া গ্রা‌মের ন‌বিজউ‌দ্দিন মোল্লার ছে‌লে আশরাফুল আলম (৪০), রাজবাড়ীর পাংশা উপ‌জেলার মাছপাড়া গ্রা‌মের ইসমাইল মন্ড‌লের ছে‌লে না‌জিম উদ্দিন (৪০) এবং ফ‌রিদপু‌র জেলার নগরকান্দা উপ‌জেলার সা‌জেদুল ইসলাম।

স্থানীয় ও ল‌ঞ্চে‌র যাত্রী‌দের বরা‌তে ওসি ত্রিনাথ সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে করে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ এমভি ব্ল্যাকবার্ড। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছা‌লে ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটি।

সে সময় তিনজন যাত্রী লঞ্চ থে‌কে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিস নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে পা‌ড়ে নি‌য়ে আসে।

ওসি ত্রিনাথ সাহা ব‌লেন, এ ঘটনায় কোনো যা‌ত্রী নি‌খোঁজ নেই। আহতদের গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন।
এক প্রশ্নের জবা‌বে ওসি ত্রিনাথ সাহা ব‌লেন, লঞ্চ‌টি দুর্ঘটনার পরে তীরে ভিড়‌লে যা‌ত্রীরা উত্তেজিত হ‌য়ে লঞ্চ চাল‌কের ওপ‌রে চড়াও হন এবং ল‌ঞ্চে‌র থাকা গ্লাস ভেঙে ফে‌লে। প‌রে নৌ পু‌লিশ প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রে।