
আব্দুর রাজ্জাক,,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধ বেড়েই চলেছে। এতে হামলা পাল্টা হামলায় গত ১ সপ্তাহে ৩ জন নারী খুন হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। খুনের এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সচেতন মহলে সৃষ্টি হয়েছে ক্ষোভ।
সবশের্ষ গত ৩ জুন উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে চাচার হাতে ২ ভাতিজি খুনের ঘটনা ঘটে। দুই ঘটনায়ই থানায় মামলা দায়ের হলেও প্রধান আসামীদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। পরিবার গুলোতে চলছে শোকের মাতম। পুলিশি তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৩ জুন বিকাল ৫টায় দক্ষিণ কাঠালকান্দি গ্রামের মাসুক আলী ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে শামিমা সুলতানা (২৫) ও মীম সুলতানা মাসুমা (২৮) নামে দুই বোনকে কূপিয়ে হত্যা এবং বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫) কে গুরুতর জখম করেন। নিহত দুই নারীও আবু মিয়ার কন্যা। ২ কন্যা সন্তানকে হারিয়ে ও গুরুতর আহত চিকিৎসাধীন স্ত্রীকে নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ছেন আবু মিয়া। এলাকায়ও চলছে শোকের মাতম।
খুনের ঘটনায় মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হলেও ঘাতক মাসুক আলীকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। গুরুতর আহত হাজিরা বেগম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে।
একইভাবে জমির বিরোধকে কেন্দ্র করে গত ২৬ মে ১০টায় ভাসানীগাঁও গ্রামের নবদুত কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা ও নারী উদ্যোক্ত রোজিনা বেগম (৩৪)কে কূপিয়ে হত্যা করা হয়। আহত হন ভাই জালাল আহমেদ, হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা। নিহত রোজিনার ১০ বছর বয়সী একমাত্র শিশু সন্তানটিও বাকরুদ্ধ হয়ে পড়েছে। এঘটনায় পুলিশ তাৎক্ষনিক আব্দুর রহিমসহ ৩ জনকে আটক করে।
এ ঘটনায় রোজিনা বেগমের বড় ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে প্রধান আসামী রেজাউল করিম সাগরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রামেও চলছে শোকের মাতম। কমলগঞ্জে পাশাপাশি ৩টি খুনের ঘটনায় সোশ্যাল মিডিয়া চলছে তোলপাড়। সবাই ঘটনার নিন্দা ও মুল আসামীদের গ্রেফতার করা দাবী জানাচ্ছেন।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, দু’টি ঘটনায়ই হত্যা মামলা দায়ের হয়েছে। রোজিনা বেগম হত্যা মামলায় ৪ জন গ্রেফতার হয়েছেন এবং প্রধান আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে। অন্যদিকে ২ ভাতিজি খুনের ঘটনায় মাসুক আলীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...