
এস এম অলিউল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে গড়ে ওঠা একটি অবৈধ গরুর বাজার আজ( ৩ জুন) মঙ্গলবার তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীর সরাসরি নির্দেশে এ অভিযান পরিচালনা করেন বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নায়েব মোঃ সালেহ আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্কুল ও কলেজ মাঠটি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে গরুর হাট বসিয়ে দেন, যা শিক্ষার পরিবেশে বিঘ্ন সৃষ্টি করে এবং সরকারি বিধিবিধান লঙ্ঘন করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
ইউএনও’র নির্দেশনা অনুযায়ী আজ দুপুরে নায়েব মোঃ সালেহ আহমদ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বাজারটি উচ্ছেদ করেন। এ সময় হাটে উপস্থিত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে নায়েব মোঃ সালেহ আহমদ বলেন, “নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই অবৈধ গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
এ বিষয়ে ইউএনও রাজীব চৌধুরী জানান শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অবৈধভাবে কোনো ধরনের বাজার গড়ে উঠতে দেওয়া হবে না আমাদের অস্থায়ীভাবে ১৩টি কোরবানির পশুর বাজারের অনুমোদন আছে এর বাহিরে যদি কোন অন্য কোন জায়গায় কোরবানির পশুর বাজার আয়োজন করা হয় আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেব । জনস্বার্থে ও শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও চলবে।”
প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...