ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হাইওয়ের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , ৩ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): উচ্ছেদ অভিযান চলাকালে পাশে দাঁড়িয়ে ৭০ ঊর্ধ্বে এক জন বলছিলেন, মেলাদিন পর অইলে” প্রশাসনের একটি ভালো কাজ করতাছে, এটা যে রাস্তা এতদিন আমরা ভাবতাম না, আজা বুঝলাম দোকান পাট ভাঙ্গার পরে।

রাস্তার উপরে এইসব দোকান আছিন?? এখন তারা কই যারা এতদিন ভাড়া খাইছিল!! এমন প্রশ্ন শুধু ওনার না অনেকের?? ব্রাহ্মণবাড়িয়া সরাইল ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।

আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মিষ্টির দোকান, বিভিন্ন ফলের দোকান প্রায় সহস্রাধিক অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।জানতে চাইলে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, ‘দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে কিছু অসাধু ব্যক্তি সওজের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছে।

ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ হচ্ছে। মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ফলে ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।’এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন ইউএনও।

এ সময় আশুগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মাহিম,ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো.শামীম আহমেদ, খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনসহ বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্য উপস্থিত ছিলেন।