
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রোববার (০১ জুন) সকালে জয়পুরহাট পৌর সভা চত্বরে ৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪ হাজার ৬ শ ২১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এস আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক মোহাঃ সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর সভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো: রেজা,সমাজ উন্নয়ন কর্মকর্তা, মো: হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকতা আব্দুল হাশেম,উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
এই চাল পেয়ে দেওয়ান পাড়া আরজিনা বেগম, বুলু পাড়া বিউটি খাতুন, শাপলানগরের ফাতেমাসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক মোহাঃ সবুর আলী জানান, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১ টন চাল। এ চাল ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হবে।
২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...