
মজিবুর রহমানঃ পেশাগত পরিচয়ের বাইরেও একজন পুলিশ সদস্য হতে পারেন একজন দায়িত্বশীল মানুষ, সমাজ সচেতন বন্ধু। এই সত্যই যেন আবারও প্রমাণ করলেন কেন্দুয়া থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম।
কান্দিউড়া গ্রামের সোহেল মিয়া একসময় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু শারীরিক অসুস্থতা, আয় রোজগারের অভাব, আর নিজের ভিটেমাটার অনুপস্থিতি তাকে ফেলে দেয় চরম দারিদ্র্যে। অন্যের ঘরে আশ্রয়ে জীবনযাপন করছিলেন স্ত্রী-সন্তানসহ।
এই খবর ওসি ওমর কাইয়ুমের কানে যেতেই তিনি নেন ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেন ইউএনও ইমদাদুল হক তালুকদার, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, রিপোর্টার্স ক্লাব সভাপতি লাইমুন হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী জসিম উদ্দিন খোকন, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম কল্যাণ,উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর সঙ্গে।
সবাই মিলে সংগ্রহ করেন ৬৮ হাজার টাকা, যার মাধ্যমে কেনা হয় একটি ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা।
আজ রবিবার (১ জুন) সোহেলের হাতে রিকশাটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার । নিজ হাতে চাবি তুলে দিয়ে জানান, এটাই হবে সোহেলের জীবনের নতুন ভরসা।
সোহেল জানায়,“আমার কিছুই ছিল না। সংসার চলত না। এখন এই রিকশাটা আমার জীবনে আশার আলো হয়ে এসেছে। যারা পাশে দাঁড়িয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞ।” সবার কাছে দোয়া চাই।
ওসি ওমর কাইয়ুম বলেন, “একজন মানুষের জীবন বদলাতে খুব বড় কিছু নয়, দরকার সদিচ্ছা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা।” তার কষ্টের বিষয়টি জেনে উদ্যোগ নেই। আমার এই উদ্যোগকে সার্বিক অনুপ্রেরণা জোগান ইউএনও স্যার ও কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান স্যার।
যারা তার ডাকে সাড়া দিয়ে সহায়তা হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ঘটনা প্রমাণ করল, মানবিকতা এখনো হারিয়ে যায়নি—সেই বার্তাই যেন পৌঁছে দিলো কেন্দুয়া থেকে গোটা সমাজে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...