ত্রিশালের নীরা এন্ড রায়া খামার থেকে ১ কোটি টাকার গরু বিক্রির প্রত্যাশা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ১ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের গড়ে উঠেছে নীরা এন্ড রায়া ক্যাটল ফার্ম। উপজেলার সবচেয়ে বড় গরুর খামার। এবারের ঈদুল আজহায় এখামার থেকে এবার বিক্রির প্রত্যাশা ১ কোটি টাকার গরু।

সরোজমিনে জানা যায়,৩ জন কর্মচারীর তত্তাবধানে খামারটিতে বিভিন্ন আকারের প্রায় অর্ধশতাধিক গরু রয়েছে। তবে এবার কোরবানির উপযোগী বড় ষাঁড়ের সংখ্যা বিশটি এবং বদল এগারোটি। সতেজ ঘাস, চালের কুঁড়া আর ধানের খড়সহ প্রাকৃতিক খাবার দিয়ে কোরবানির উপযোগী করা হচ্ছে ছোট, বড় ও মাঝারি আকারের ষাঁড়ও বলদ। ইতি মধ্যে খামার থেকেইবেশ কয়েকটি গরু বিক্রি হয়েছে। ওজন করে বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ কেজি।

এ সম্পর্কে নীরা অ্যান্ড রায়া ক্যাটাল ফার্মের প্রোপাইটার মাহমুদুল হাসান সুজন বলেন, আমরা গরু গুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন ঘাস, খড়, ভুসি প্রভৃতি খাবার দিয়ে গরু গুলোকে লালন পালন করেছি। এখানে কৃত্রিম কোন খাবার বা মেডিসিন বা ইনজেকশন আমরা ব্যবহার করিনি তাই যদি কেউ ফ্রেশ গরু নিতে চান তবে কাছে আসতে পারেন। ভবিষ্যতে এই ক্যাটল ফার্ম কে আরো বড় পরিসরে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে।

পশু চিকিৎসক রোকনুজ্জামান জানান, নীরা অ্যান্ড রায়া ক্যাটাল ফার্মে আমি নিয়মিত গরু গুলোকে চিকিৎসা সেবা দিয়ে আসছি আমার জানামতে এই ফার্মে গরু গুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে।

এখানে কৃত্রিম কোন খাবার বা ইনজেকশন ব্যবহার করা হয় নাই গরু গুলোকে মোটাতাজা করার জন্যে। সবগুলো পশুই সুস্থ এবং স্বাভাবিক আছে। আপনারা নির্দ্বিধায় পশুগুলোকে কোরবানির জন্য ক্রয় করতে পারেন।