
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। গত ২০২৪ সালের ২০ অক্টোবর স্থিতাবস্থা বজায়ের আদেশ কর্যকর ও বলবৎ রাখার জন্য আদালত কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কিয়াম উদ্দিন গংরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রজব আলী।
সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে নিষেধাজ্ঞার পূর্বেই একটি স্থাপনা ছিল। এখন সেখানে ইট-বালু ফেলে রাখা হয়েছে। শ্রমিকেরা স্থাপনা নির্মাণের কাজ করছেন।
রজব আলীর অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকার বাসিন্দা রজব আলী। ১০০ শতক জমি নিয়ে মৃত মেহরাব উদ্দিনের ছেলে কিয়াম উদ্দিন, আনাম উদ্দিন ও কিয়াম উদ্দিনের স্ত্রী জহুরুন বিবি ও মেহরাব উল্ল্যাহ এর ছেলে আলাউদ্দিন এর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বিরোধপূর্ণ ভূমিতে আদালত নতুন কাজের নিষেধাজ্ঞা দেন।
অভিযোগকারী রজব আলী বলেন, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষ গত এক সপ্তাহ ধরে বিরোধকৃত জমিতে গৃহ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। কোন প্রভাবশালী শক্তিতে তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন তা আমার বুঝে আসে না। তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানালেন।
প্রতিপক্ষ কিয়াম উদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। আমি আদালতের আর্দেশ অমান্য করিনি।
তবে অভিযোগর বিষয়ে কিয়াম উদ্দিনের স্ত্রী জহুরুন বিবি বলেন, আমরা আমাদের জায়গায় ঘর নির্মান করছি। সেখানে আদালত কি বললো সেটা দেখার বিষয় না। আমরা ঘরের নির্মান কাজ চালিয়ে যাব।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শামীম আকনজি বলেন,কাজ বন্ধ রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নির্মান কাজও বন্ধ ছিল। তবে এখন যদি আবার কাজ শুরু করে তারা তাহলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী