
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় ঈদ উপহার হিসেবে বরাদ্দ দেওয়া ভিজিএফের ১২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে চালগুলো জব্দ করা হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকার প্রতি পরিবারে ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছিল। সে অনুযায়ী বাঘবেড় ইউনিয়ন পরিষদে ওইদিন চাল বিতরণ চলছিল।
এই সময় কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল কালোবাজারে সংগ্রহ করছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। অভিযানে এক অটোরিকশায় থাকা ভিজিএফের ১২ বস্তা চাল জব্দ করা হয়।
চাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও ফারজানা আক্তার ববি। তবে ঘটনার সময় কেউ ধরা না পড়ায় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ভিজিএফ চাল গরিব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য বরাদ্দ দেওয়া হয়, যা কালোবাজারে বিক্রি সম্পূর্ণ বেআইনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...