ত্রিশালে দুইটি অবৈধ ইটের ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে মোবাইলকোট

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ , ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দেওয়ানিয়াপাড়া অবস্থিত মেসার্স রিয়াদ ব্রিকস ও মেসার্স ভাই ভাই ব্রিকস নামক দুটি অবৈধ ইটভাটাকে চিমনিসহ ভেঙে গুড়িয়ে দিয়েছে মোবাইল কোট।

২৯ মে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস অভিযানে নেতৃত্ব প্রদান করেন এসময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মেজ-বাবুল আলম উপস্থিত ছিলেন।

প্রেসবিফিং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করায় ইটভাটা দুটিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ত্রিশাল এর সহযোগীতায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মেসার্স ভাই ভাই ব্রিকস এর মালিককে ২০০০০০/(দুই লক্ষ ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকুস দল, জেলা পুলিশ ও ত্রিশাল ফায়ার সার্ভিস এর সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।