পাইকগাছায় মাদক কারবারি সহ আটক -৫

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ , ২৮ মে ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ মোট ৫জন আসামি কে আটক করা হয়েছে। আটককৃত সকলকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এস‌আই মফিজুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি খেয়াঘাট এলাকা থেকে মাহমুদকাটি গ্রামের মৃত গীর্জিনাথ এর স্বপন বিশ্বাস (৬০)কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক আটক করে। এবিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১৫।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত আরো চার আসামিদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের সামছুল মোড়লের ছেলে সফিকুল মোড়ল, গড়ইখালী ইউনিয়নের খোকন গাজীর ছেলে খাইরুল ইসলাম, শহীদ গাজীর স্ত্রী মোছাঃ আসমা বেগম ও ইয়াকুব আলী গাজীর ছেলে বাদশা গাজীকে আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার চলতি ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, আটক সকল আসামিদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।