
গ্রাম আদালতকে সক্রিয় করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের সদস্যদের দেওয়া হচ্ছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। বুধবার (২৮ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হবে আগামীকাল বৃহস্পতিবার।
এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী।
সার্বিক ব্যবস্থাপনায় আছেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. পলাশ আহাম্মেদ।
প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, আদালতের এখতিয়ার, বিচারযোগ্য মামলা, সমন জারি, শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ ও জরিমান, কতিপয় মামলা স্থানান্তর, অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...