পাইকগাছায় নাশকতা মামলার আসামি সহ আটক-৬

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , ২০ মে ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার মামলার এক আসামি সহ নিয়মিত মামলার ও পরোয়ানাভুক্ত আরো ৫ আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকলকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়’সোমবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের মৃত আফাজ উদ্দিন সরদারের ছেলে আ,লীগ নেতা মোঃ বজলুর রহমান(৫৯)কে নাশকতা মামলার আটক করা হয়, মামলা নং-১৪।

এছাড়াও একই দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে আটক করা হয়েছে, আটককৃতরা হলেন, নোয়াকাটি গ্রামের বিপ্লব বিশ্বাস, শ্রীকন্ঠপুর গ্রামের মোঃ মালেক মোড়ল, আগড়ঘাটা গ্রামের পিরআলী ও বান্দিকাটি গ্রামের তরিকুল ইসলাম।

পাশাপাশি উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে নিয়মিত মামলার আসামি মোঃ হানিফ সানাকে আটক করেছে থানা পুলিশ।

এবিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকল আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।