
নাহিদ হাসান নওগাঁঃ আজ ২০ মে ২০২৫, মঙ্গলবার নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে “আস্থা” প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেমোক্রেসিওয়াচ ও সুইজারল্যান্ড সরকারের সহায়তায় আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল। আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নূর মোহাম্মদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের আমেনা খাতুন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ ও তথ্য কর্মকর্তা কেশব কুমার হালদার।

আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোসাদ্দেক করিম, প্রেসক্লাব সভাপতি রায়হান আলম ও সাংবাদিক কায়েস উদ্দিন। আস্থা প্রকল্পের পক্ষে ছিলেন জেলা সমন্বয়ক কামাল হোসেন শাহ্, ক্লাস্টার কো-অর্ডিনেটর এস. এ. এম. মহিউদ্দিন মঈন, সিনিয়র ফিল্ড অফিসার আব্দুল মন্নাফ ও মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ফজলুল হক খান। বক্তারা বলেন, টেকসই উন্নয়নে যুব ও নাগরিক অংশগ্রহণ জরুরি, আর এ ধরনের আলোচনা গণতন্ত্র ও স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...