
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ : সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে মৌলভীবাজারের কমলগঞ্জে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। শনিবার (১০ মে) রাত ১২ টায় উপজেলা সদর জামায়াতে ইসলামীর আয়োজনে বিজয় মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর। তার সাথে ছিলেন জামায়াত নেতা আবু তালেব, পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, ছাত্র শিবিরের থানা সভাপতি ওয়াসিম আহমেদ, পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হাই ও জামায়াত নেতা নাজমুল হাসান মিঠু।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নেতারা বক্তব্যে বলেন, “এ দলের নিষিদ্ধ, দেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায়। এটা জনতার দীর্ঘদিনের প্রত্যাশার বিজয়।” মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয় অংশগ্রহণকারীদের মাঝে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...