
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৮ মে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫-উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মোশারফ হোসাইনে’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাগির্স আক্তার, সরাইল থানা পরিদর্শক (তদন্ত)মো. আসাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, রেড ক্রিসেন্ট সদস্য আবুল কাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার এস এম ফরিদ, রেড ক্রিসেন্ট প্রতিনিধি, মো.ছাদেকুজ্জামান তানভির, প্রতিনিধি নাজনিন আক্তার তৃষা প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন,, “জন হেনরি ডুনান্ট আত্মমানবতার সেবার লক্ষ্যে মহৎ উদ্যোগ নিয়ে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। আত্মমানবতার সেবায় এই রেড ক্রিসেন্ট সোসাইটি সেবামূলক কাজ করে যাচ্ছে।
দুর্যোগ ও বিপর্যয়ে রেড ক্রিসেন্টের সকল সদস্যরা মানুষের সেবা দিয়ে থাকে।” আমরা তার মতো হয়তো হতো পারবো না কিন্তু তাকে আমরা অনুসরণ করতে পারি। আমরা প্রত্যেকে চেষ্টা করবো মানবতাকে সমুন্নত করতে। প্রয়োজনে মানবতার জন্য আমরা জীবনকে উৎসর্গ করবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিকাদার মো. শফিকুল ইসলাম খন্দকার সেলু, মোঃ মশিউর রহমান, উপজেলা মৎস্য অফিসের মো মনিরুল ইসলাম ও মো.জসীমউদ্দীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...