কমলগঞ্জে ইকবাল হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের হত্যার বিচারের দাবীতে এবং আসামীদের গ্রেপ্তারের দাবিতে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী এবং স্বেচ্চায় রক্তদান সামাজিক সংগঠনের আয়োজনে ২৮ এপ্রিল সোমবার দুপুরে চৈত্রঘাটে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সফিক মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা আহমদ ও আবু হানিফা চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ইকবালের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ, সুবাশ মল্লিক,গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম,মাওলানা হাসান, শামিম আহমদ, সোয়েব আহমদ ফাহিম প্রমুখ।

উল্লেখ্য-নিহতের স্বজনরা জানান, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ইকবাল নিখোঁজ হয়েছিল। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।