
পুলক রায়,নালিতাবাড়ী(শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকা থেকে দুই দিন আগে নিখোঁজ হওয়া জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৬) নামের এক রং মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ভোগাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর ওই এলাকার ছামেদুল ইসলামের ছেলে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর (৪০) নামে তার এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জাহাঙ্গীর। মাদকাসক্ত থাকার কারণে প্রথমদিকে পরিবার বিষয়টিকে ততটা গুরুত্ব দেয়নি। সোমবার বেলা এগারোটার দিকে নদীর পানিতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহের শরীরে পঁচন ধরায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও স্বজনদের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি সোহেল রানা।
স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, কয়েকদিন আগে জাহাঙ্গীরের সঙ্গে আটককৃত আলমগীরের ঝগড়া হয়েছিল। সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...