
আন্তর্জাতিক অপরাধ আদালতের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার তার বাসায় অভিযান চালায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।
এরআগে তুরিনের বাড়িতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে উত্তর-পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজ এর বাসা ঘিরে রেখেছি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী