নালিতাবাড়ীতে ৫ আগষ্ট নাশকতা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে গত ৫ আগষ্ট ঘটে যাওয়া বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় আমিনুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাত দশটার দিকে উপজেলার পলাশিয়া সুতিয়ারপাড় এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম ৬নং কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই নালিতাবাড়ী শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় গেল বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে।

মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আসামী করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।