রাসুল (সা.) কে কটুক্তিকারীদের ফাঁসির দাবিতে সরাইলে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো.তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে হযরত মোহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদ ও ফাঁসির দাবিতে কালিকচ্ছ বাজার এলাকায় নবী প্রেমিক মুসলমানরা বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলার মুসল্লীরা হযরত মুহাম্মদ( সা.) কে অবমাননাকারী সুভাষ দাস ও সুমন দাসের ফাঁসির দাবিতে মিছিল শেষে কালিকচ্ছ শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হন।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নোয়াগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাসুক, মুফতী মোহাম্মদ বশির উল্লাহ,হাফেজ মো. ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,কালিকচ্ছ বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইউসুফ আকরামসহ আরো অনেকে।