
নড়াইলে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা এবং নড়াইল জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বাউল ও সুফি উৎসব এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭জানুয়ারি ) সকালে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
হীরক রাজার সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন।
বাংলদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি খ্যাতিমান বাউল শফি মন্ডলের সভাপতিত্বে এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) লিংকন বিশ্বাস, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃখায়রুজ্জামান সবুজ, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ জাহিদ হাসান,বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অধ্যক্ষ রওশন আলী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ তারিকুলজ্জামান লিটু , অ্যাডঃ আজিজুল ইসলাম , নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিল্পকলা অডিটোরিয়ামে বাউল ও সুফী গানের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নড়াইল সদর, কালিয়া এবং লোহাগড়া উপজেলার ১শ ৪০ জন সংগীত শিল্পী অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্রশিল্পী সুলতান মঞ্চে বাউল ও সুফীগানের উৎসবের আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...