
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তানবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিতরণ করছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী।
বুধবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়ন এলাকায় সাধারণ জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।
দুলাল চৌধুরী সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট তুলে বিতরণ করার সময় বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের ৩১ দফার যে মেসেজ তা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনারা এই লিফলেটটি ভালো করে পড়বেন এবং অন্যদের পড়ে শুনাবেন।
৩১ দফা বাস্তবায়ন করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক নির্বাচিত করুন তাহলে আমাদের আর কখনই ২৪-এর গণঅভ্যুত্থানের যে ভয়াবহতা তা দেখতে হবে না।
এ সময় নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী শহর বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস আহমেদ, নয়াবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রহুল আমিন, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, মরিচপুরান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ হোসেন, কাকরকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজর আলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ কাকরকান্দি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...