ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।