নালিতাবাড়ী পৌর এলাকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , ১২ জানুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নালিতাবাড়ীর পৌর এলাকার দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫৬৮টি কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে নালিতাবাড়ী পৌরসভার বাস্তবায়ন কার্যালয়ে ওইসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌফিক আহমেদ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, পৌরসভার সহকারী প্রকৌশলী ননী গোপাল সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।