
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর সদরে অটোরিকশা চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) শুক্রবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামের একটি খেত থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৮)। তিনি চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনার বিষয়টি ২০ ডিসেম্বর রাতে নিশ্চিত করেন শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেনি। এরপর শুক্রবার বেলা ১২ টার দিকে এলাকার কয়েকজন দেলোয়ারের শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী এলাকা চরভাবনা কান্দাপাড়া গ্রামের একটি খেতে দেলোয়ারের লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে দুপুরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর (দেলোয়ার) লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত দেলোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এদিকে নিহত দেলোয়ারের বাবা হাসমত আলী ও পরিবারের লোকজনের অভিযোগ, দেলোয়ার হোসেনকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ শুক্রবার রাতে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে মারধরের চিহ্ন দেখা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...