
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ সংবাদ সংগ্রহে মটরসাইকেলে যাচ্ছিলেন দুই সংবাদকর্মী। অন্যদিকে আরেকটি মোটরসাইকেল চালিয়ে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে একই পথে মাদক পাচারকারী। সাংবাদিকের গাড়ী দেখে গাড়ীর গতি বাড়িয়ে ফেলে মাদক কারবারি এবং এক পর্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন।
ব্যাগভর্তি ফেনসিডিলও ততক্ষণে ব্যাগ ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে। তৎক্ষনাৎ কোনো উপায় না পেয়ে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল আর ৫০ বোতল ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় ওই কারবারী। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দৈনিক সংগ্রাম পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সারোয়ার হোসেন বিকেলে মোটরসাইকেলযোগে পেশাগত কাজে শহরের বাইরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় তাদের দেখে মাদক পাচারকারী ব্যক্তি বেপরোয়া গতিতে তার মোটরসাইকেল চালানো শুরু করেন।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল রাস্তা ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত ওই মাদক কারবারী মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসে।
থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...