
মো.তাসলিম উদ্দিন সরাইলঃ ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বিকাল থেকে যানজট শুরু হয়ে ধীরে ধীরে তা বাড়তে থাকে। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
এদিকে জানা যায়, হবিগঞ্জ, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী থেকে মাধবপুর পর্যন্ত দীর্ঘ ৬০-৭০ কিলোমিটার রাস্তা বর্তমানে যানজটের দৃশ্য দেখা যায়।রহিম মিয়া মিয়া নামের এক যাত্রী বলেন, আজ বিকেলে সরাইল উপজেলা সদর থেকে জেলা শহরে পৌঁছাতে ৩০ মিনিটের জায়গায় তাঁর তিন ঘণ্টা সময় লেগেছে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক শাহ আলম বলেন, শাহবাজপুর থেকে সরাইল কুট্টাপাড়া এলাকায় (১০ কিলোমিটার) পৌঁছাতে তাঁর সময় লেগেছে দেড় ঘণ্টা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, গতকাল বেলা দুইটা থেকে লংমার্চের যানবাহন যাওয়া শুরু করে। ঢাকা থেকে ও এলাকার চার হাজারের অধিক বিভিন্ন গাড়ি, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও খোলা ট্রাক আখাউড়ার দিকে চলাচল করে।
রোডে গাড়ি বেশী হওয়ার কারণে এদিক সেদিক গাড়ি ঢুকানো কারণেও এই যানজট সৃষ্টি হয়। ওসি বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট আমাদের সঙ্গে কাজ করছেন।
কিছুটা স্বাভাবিক হয়ে আসছে আশা করছি। রাত দশটার মধ্যে এই সমস্যা থাকবে না। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...