শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন।

বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ।