
ব্যাপক আলোচিত-সমালোচিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সরকারের কত টাকা খরচ হয়েছে, তা জানতে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (৯ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, শিক্ষাক্রম বাস্তবায়নে এখন পর্যন্ত কত কোটি টাকা খরচ হয়েছে, তা জানতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান এনসিটিবির একজন সদস্য। তাকে সহায়তা করবেন আরও চারজন। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, তা খুঁজে বের করে প্রতিবেদন দেবে এ কমিটি।
এর আগে, গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। ২০২৬ সাল থেকে পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে পাঠদান করানো হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষাবিদ, শিক্ষাক্রম ও মূল্যায়নসহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, শিক্ষা প্রশাসক এবং সুশীল সমাজ ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে। এটি ২০২৬ সালে থেকে পূর্ণাঙ্গরূপে কার্যকর করা হবে। শিক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়ন শিক্ষাক্রম ২০১২-এর আলোকে করারও ঘোষণা দেওয়া হয় প্রজ্ঞাপনে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী