বন্যা পরবর্তী পুনর্সান বিষয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা 

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সোনাপুর হাই স্কুল অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রহিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে, নাজমুল হাসান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জয়নুল আবেদীন জয়, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবী,সিঃ যুগ্ম মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রুনু, অর্থ সচিব মোঃ নাসিম, শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম,সমাজ কল্যাণ সচিব মোঃ হায়দারুল ইসলাম,সহ ত্রাণ ও পুনর্বাসন সচিব মোঃ এরশাদ হোসেন,তথ্য ও যোগাযোগ সচিব আলী আকবর রুমেল,সহ সমাজ কল্যাণ সচিব মোঃ সিদ্দিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন সম্প্রতি ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ সকল কিন্ডারগার্টেন এর তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা চাওয়া। কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিবন্ধন প্রতিষ্ঠায় সরকারের সহজ সর্ত দিতে আহবান জানানো হয়।

এ ছাড়াও সরকারের শিক্ষা ব্যবস্থায় সকল কারিকুলাম মেনে পাঠদান ও সরকারি শিক্ষার পাশাপাশি বেসরকারি শিক্ষায় সমান অবদান রাখার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের অবদান রাখতে অনুরোধ করেন।