
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ওই চালসহ অটোচালক কামাল হোসেনকে (৫০) আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আরও কিছু বস্তা চাল বোঝাই করে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা বোঝাই ৩১টি বস্তায় প্রায় দেড় টন (১৫০০ কেজি) চালসহ চালককে আটক করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ৪ জনের...
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায়...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের...
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ,...
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল...
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল পেলো শিক্ষার্থীরা
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল...