সরাইলে নবাগত ওসি আব্দুর রাজ্জাকে’র যোগদান

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ  ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় নবাগত অফিসার ইনচার্জ(ওসি)হিসেবে আব্দুর রাজ্জাক যোগদান করেছেন।সোমবার ১৬ সেপ্টেম্বর বিকালে সরাইল থানার দায়িত্ব বুঝে নেন।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বগুড়া সদর থানার সন্তান।তিনি দুই সন্তানের পিতা। নবাগত ওসি আব্দুর রাজ্জাক সরাইল থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নবাগত ওসি বলেন, আশাকরি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের জানমাল রক্ষায় সকলে আমাকে সহযোগিতা করবে। সেই সাথে যে কোন প্রয়োজনে সবসময় সরাইল থানা পুলিশ মানুষের পাশে থেকে সহযোগিতা করবে।