
আগামী ২৪ ঘণ্টায় শর্ত সাপেক্ষে জরুরি স্বাস্থ্য সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
একজন চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তা রক্ষী থাকার শর্তে সারাদেশে জরুরি সেবা চালু হবে বলে উল্লেখ করেছেন তারা।
রোববার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা শেষে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কথা বলেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বলেন, ‘আমাদের শাটডাউন কর্মসূচি চলমান আছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতটি জরুরি বিভাগে একজন চিকিৎসকের বিপরীতে একজন আইনশৃঙ্খলা বিহীনির সদস্য নিরাপত্তা দেওয়ার সাপেক্ষে শুধুমাত্র জরুরি বিভাগের সেবা দেওয়া হবে।’
এর বাইরে আউটডোর সেবা ও ইনডোর সেবা স্থগিত থাকবে। তবে আইসিইউ, এইচডিউ সেবা চলমান আছে বলেও জানান তারা।
তারা বলেন, যদি ৫ মিনিটের মধ্যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয় আমরা এর মধ্যেই চিকিৎসাসেবা দেওয়া শুরু করবো। আগামী ৭ দিন এভাবেই স্বাস্থ্য সেবা চলবে। এরপর আগামী ৭ দিনের মধ্যে স্বাস্থ্য পুলিশ ও স্বাস্থ্য সুরক্ষা আইন গঠন করলে আমরা আন্দোলন স্থগিত করবো।
মন্তব্য লিখুন
আরও খবর
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা