
আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ও ক্যাডার সরবরাহ, পুলিশকে তালিকা প্রদান এবং অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা আত্মসাৎ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জবর দখল ও ভোট ডাকাতিসহ নানা অপরাধে আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক সমাজ।
বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলার কো-অপারেটিভ মোড়ে এই মানববন্ধন পালন করা হয়। এতে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ নাগরিকরাও অংশ নেয়। মানববন্ধন শেষে উপস্থিত নাগরিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে পলাশের সাবেক এমপি, সাবেক মেয়র ও পৌর কাউন্সিলর একযোগে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়। একই সাথে শিক্ষার্থীদের হয়রানি করতে পুলিশকেও নির্দেশনা দেয়।
এছাড়া দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে তারা এলকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তাদের এসব কর্মকাণ্ডের জন্য বিচারের দাবিও জানানো হয় সভা থেকে।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, ছাত্রদলের সাবেক সি:সহ-সভাপতি আমিনুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সহ-সেচ্ছা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নয়ন মিয়া, সাবেক সভাপতি আশরাফ হোসেন, ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফ হোসেন, শ্রমিক নেতা ফারুখসহ বিভিন্ন নেতৃবন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...