
সাভারের আশুলিয়ায় গণহত্যার দায়ে পতিত সরকার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসিসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫ টার দিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি’র নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকার কোহিনূর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলের সামনে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারন ছাত্রদের নির্বিচারে গুলি করে গণহত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
আন্দোলন ঠেকাতে দেশীয় অস্ত্র সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করা হয়েছে। শুধু সাভার ও ধামরাইয়ে হত্যার শিকার হয়েছেন অন্তত ৪৬ জন। সাংবাদিকরাও এই হামলা থেকে রক্ষা পায় নি। শেখ হাসিনা সরাসরি এই গণহত্যার সাথে জড়িত।
আমি স্বৈরাচার সরকার শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যার দায়ে ফাঁসি চাই। এছাড়া আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই খুনি শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির ব্যবস্তার দাবি জানাই।
এসময় তিনি আরও বলেন, ভারতের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাই। তারা কোন ধরনের সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দিয়েছে। যেকারেন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে দেশের সামর্থবানদের বন্যাকবলিত অঞ্চলে সহয়তার আহবান জানাই।
বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বদরুল আলম সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা, শফিকুল ইসলাম শফিক, সিদ্দিকুর রহমান সিদ্দিক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোখলেসুর রহমান, আব্দুল মালেকসহ আরও প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
মন্তব্য লিখুন
আরও খবর
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি;...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,...
নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ
নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ