
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বিজয়পাড়ায় একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে। রোববার (২৮ জুলাই) উপজেলা সদরের বিজয়পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন: সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাতুল, দুই মেয়ে ফারিয়া এবং ফাহিমা। সোহাগ মিয়া নবীনগর বাজারের একজন কাপড় ব্যাবসায়ী।
এলাকাবাসী জানান, রবিবার (২৮ জুলাই) সকালে সোহাগ মিয়ার পরিবারের কেউ ঘর থেকে বের না হওয়ায় সোহাগ মিয়ার শ্বাশুড়ি মনু বেগম ডাকাডাকি শুরু করেন। কোন সাড়া না পেয়ে প্রতিবেশীরা এসে আনুমানিক সকাল ৭ টায় দরজা ভেঙ্গে দেখে চার জন ফাঁসিতে ঝুলে আছে। এই অবস্থায় প্রতিবেশীরা থানায় ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোহাগ মিয়া ব্যক্তিগতভাবে কিছুটা ঋণগ্রস্ত। এই নিয়ে হয়তো হতাশা থেকে আত্মহত্যার করতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।
একি পরিবারে চার জনের মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে। এলাকাবাসী জানান সোহাগ মিয়া ছেলে হিসেবে যথেষ্ট ভালো ছেলে। তার সাথে কারো কোন ঝামেলা ছিলো না।
সোহাগের বাবা আমির মিয়া জানান, তাদের পরিবারের কোন পারিবারিক কলহ নেই। তারপরেও কেন এমন ঘটনা ঘটেছে তা আমরা বুঝতেছি না।
সে প্রথমে তার স্ত্রী জান্নাতুলকে হত্যা করে, তার পর তার দুই মেয়েকে হত্যা করে। সব শেষে গলায় ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: সিরাজুল ইসলাম জানান, ঘটনার সংবাদ শুনে আমি নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম সহ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসি। সোহাগ মিয়ার ঘর থেকে চার জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমরা লাশগুলো মর্গে পাঠিয়েছি। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...