নবীনগরে মহেশ রোডে ব্রিজে ভেঙে যাওয়ায় জনদূর্ভোগ চরমে ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ , ২৭ জুলাই ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা মহেশ রোডের শাহারপাড় মোরের উত্তর পাশের ব্রিজ ও কাজলিয়া মাদ্রাসার পাশের ব্রিজ ভেঙ্গে গেছে।

ব্রিজ গুলো ভেঙে যাবার কারণে যানবাহন সহ জনসাধারণ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজ দুটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী ও সাধারণ যানবাহন।

তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পূর্ব ৬ ইউনিয়নের হাজার হাজার মানুষ। দীর্ঘদিন যাবত এ দুটি ব্রিজ সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই ব্রিজ দুটি ভেঙ্গে যাওয়ার কারণে, গাড়ি চলাচল করতে নানা ধরণের অসুবিধা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

যাত্রীদের চলাচলের সুবিধার্থে ব্রিজ দুটি দ্রুত সংস্কার করতে কতৃপক্ষের নিকট দাবি জানান এলাকাবাসী।

এই ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির ফরহাদ শামিম জানান আমি ব্রিজ ভেঙ্গে যাওয়ার খবর জনতে পেরেছি অতি শিগগিরই ব্রিজ গুলো সংস্কারের ব্যাবস্থা নিব।