
মো.তাসলিম উদ্দিন,সরাইলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর সরাইল উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান শনিবার (১৩ জুলাই ) বিকেলে সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা প্রশাসন আয়োজনে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনএ) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মেজবা উল আলম ভূইঁয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল- আশুগঞ্জ আসনের এমপি মো. মঈন উদ্দিন,এসময় উপস্থিত ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, সরাইল উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ইতি বেগম, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক এসএম ফরিদ।
সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ মিয়া, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. খায়রুল হুদা চৌধুরী প্রমুখ। অতিথিরা বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল।

শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে।শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করতে হবে। একজন ক্রীড়াবিদ খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে নিজেকে পরিচিতি করে তুলতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল খেলাধুলার প্রতি নজর রয়েছে। ছেলে-মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন শাহবাজপুর ইউপি একাদশ ও কালিকচ্ছ ইউপি একাদশ রানারআপ।বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রানারআপ বেড়তলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় দল।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর অনুষ্ঠানের অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ফাইনাল খেলার রেফারি ছিলেন, মাসুম উল্লাহ খন্দকার সহকারী ছিলেন,আব্দুলাহ মতিন ও মো. শফিক মিয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...