
জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে তাদের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে সদ্য ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছে নওগাঁ পৌর শাখা যুবদল। বৃহস্পতিবার দুপুরে নতুন কমিটির নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
মিছিল শেষে পথ সভায় সভাপতিত্ব করেন, জেলা যুবদলের সাবেক যুব সম্পাদক ও নওগাঁ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান উজ্জল। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, সহ-সভাপতি কামরুজ্জামান কামাল, সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মিজান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানা, ৩নংওয়ার্ড যুবদলের সভাপতি হাসিবুল, সাধারণ সম্পাদক সুমন, পৌর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মিঠু রহমান, মোঃ রিপন হোসেন, ২ নং ওয়ার্ডের সভাপতি মিলন সাধারণ সম্পাদক মোস্তাক প্রমুখ ।
এসময় কেন্দ্রীয় যুবদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সভাপতির বক্তব্যে নওগাঁ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান উজ্জল বলেন, নতুন কমিটির নেতৃত্বে খালেদা জিয়ার নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে।
দেশ ও জনগনের কল্যানে যুবদল কাজ করে যাবে। জুলুম , অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে কাজ করে যাবে। কেন্দ্রীয় যুবদলের সকল নির্দেশনা মেনে চলে জনগনের অধিকার প্রতিষ্টায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...