
শেরপুরের নালিতাবাড়ী থেকে ডিবি পুলিশের অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে। সোমবার ৮ জুলাই সকাল সাড়ে নয়টায় নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা পোড়াগাও ইউনিয়নের ধোপাকুড়া বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ মোঃ মোকসেদ আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ ।
গ্রেফতারকৃত মোঃ মোকসেদ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের জনৈক হাছেন আলীর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মোহাম্মদ নাহিদের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেকের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, এএসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার সড়কে মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় মোঃ মোকসেদ আলীর একটি সাদা রঙের প্রাইভেটকার চালিয়ে যাবার সময় ডিবি পুলিশ তার গাড়ীটির গতিরোধ করে।
পরে ওই প্রাইভেটকারে তল্লাশী করে ৭৫০ এস.এল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীন ব্লেন্ডারস প্রাইড ও সিগনেচার হুইস্কি নামের ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার এবং মোকসেদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মোহাম্মদ নাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলী এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে সীমান্তঘেষা এলাকা থেকে মদ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল।
এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...