
নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে মেসার্স ইথেন এন্টাপ্রাইজ এর আয়োজন করে।
নওগাঁ চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টাপ্রাইজ এর স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল এর সভাপতিত্বে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল, অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গাজিউর রহমান এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষার্থী, অভিভাবকসহ সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে ২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৫৭০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

নওগাঁ চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন- পড়াশুনার পেছনে অভিভাবকদের অনেক অবদান রয়েছে। বিশেষ করে মা’য়ের অনেক অবদান আছে যা অস্বীকার করা যাবে না। পড়াশুনা করে অনেকে সরকারি বিভিন্ন চাকরি করতে চাই।
কিন্তু বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগীতা অনেক বেশি হওয়ায় টিকতে না পেরে হতাস হয়ে পড়ে। আমি বলবো হতাস না উদ্যোক্তা হওয়ার পরামর্শ। এতে দুটি সুবিধা। প্রথমত নিজের কর্মসংস্থান এবং দ্বিতীয়ত অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন- পুরস্কার নেয়া যেমন আনন্দের। তা ধরে রাখাও অনেকটা চ্যালেঞ্জ এবং দায়িত্ব অনেক বেড়ে গেলো। তাই মনোযোগ সহকারে পড়াশুনা করে আগামীতে এইচএসসিতে ফলাফলও ধরে রাখতে হবে।
এক্ষেত্রে ভাল প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ হবে। জিন্স প্যান্ট, চোখে কালো চশমা পরলে স্মার্ট হওয়া যায় না। পড়াশুনাও স্মার্ট হতে হবে। তোমরা সুশিক্ষায় এগিয়ে যাবে এবং মানবিক মানুষ হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী